বি আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন? অনলাইনে বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পাশাপাশি খতিয়ান বের করার আবেদন করতে পারবেন।
বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে বি আর এস খতিয়ান একটি। বি আর এস খতিয়ান চেক করে জমির পরিমাণ, জমির মালিকের নাম, দাগ নং সহ অন্যান্য তথ্য যাচাই করা যায়। এছাড়া, খতিয়ান সংগ্রহ করতে চাইলে খতিয়ান বের করার জন্য আবেদন করা যায়।
তো চলুন, ঘরে বসেই অনলাইনে কিভাবে বি আর এস খতিয়ান যাচাই করতে হয় জেনে নেয়া যাক।
বি আর এস খতিয়ান যাচাই

- প্রথমেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- সার্ভে খতিয়ান সেকশনে ক্লিক করুন।
- বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ থেকে বি আর এস সিলেক্ট করুন।
- মৌজা/জে এল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন।
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খুঁজে ডাবল ক্লিক করুন।
- এছাড়াও, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম/দাগ নং দিয়েও সার্চ করতে পারবেন।
খতিয়ান বের করে দুইবার ক্লিক করলে উক্ত খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান বের করার আবেদন করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।
সরাসরি dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট না করে land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করেও ভিজিট করতে পারবেন। তাহলে উক্ত ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
বি আর এস খতিয়ান আবেদন
খতিয়ান যাচাই করার পর খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি বের করতে চাইলে খতিয়ান আবেদন করতে হয়। খতিয়ান আবেদন করার জন্য উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করতে হবে।
এরপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে কার্টে যুক্ত হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করতে হবে।

অতঃপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
এখানে আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে নিবন্ধন করতে হবে। আপনার নাম, মোবাইল নাম্বার এবং ক্যাপচা পূরণ করেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার পর প্রোফাইল থেকে এনআইডি ভেরিফাই করতে হবে।

অতঃপর, আবারও চেকআউট করুন বাটনে ক্লিক করুন বা উক্ত পেজে ফিরে আসুন। তাহলে, নিচে সংযুক্ত ছবির মতো পেজ দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করুন এবং পেমেন্ট সম্পন্ন করে খতিয়ানের কপির জন্য আবেদন সম্পন্ন করুন।

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে বি আর এস খতিয়ান সহ যেকোনো খতিয়ান অনুসন্ধান করার পর খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
খতিয়ানের কপির জন্য আবেদন করার পর আবেদন কপি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে হবে। অতঃপর, নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের কপিটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।
খতিয়ান ও নকশা
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
certified copy
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে আবেদন করুন।
Dalia Hamim sumi
Gangail,Nandail,Mymensingh
Bangladesh
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করতে পারবেন।
1090
আপনার প্রশ্নটি লিখুন।
অনলাইনে ইপচায় জাদের নাম পাওয়া যায় তাদের কি জমি আছে না কি নাই
জানতে চাই
জমির মালিক যারা, তাদের নাম শো করবে।
গেঞ্জু শেখ
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
২০৯ দাগের জমিটা কার নামে আছে?
পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করুন। খতিয়ান যাচাই করতে শুধু দাগ নং নয়, বরং জমির ঠিকানাও প্রয়োজন হবে।
২০০৯ জমিটি কার নামে আছে
আপনার জমির তথ্য দিয়ে খতিয়ান যাচাই করুন। খতিয়ান যাচাই করতে জমির ঠিকানা এবং জমির দাগ নং/মালিকের নাম/খতিয়ান নং জানা থাকতে হবে।
জমি কিনে বেচে ও দিলাম এখন ও পুরাতন মালিক দেখায় কেন
নামজারি আবেদন করেছিলেন? নামজারি আবেদন করে মালিকানা পরিবর্তন করতে হয়।
Gazipur, Khalil gong cS,sA onlie koba pawa jabe
আপনার প্রশ্নটি লিখুন।
এরথাকে ৫৩৫৪কে আসল মাকি
আপনার প্রশ্নটি ঠিকভাবে লিখুন।
৫৩৫৪
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
Student
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
Namjary
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
৪৪০ আর এস খতিয়ান
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
B R s
What?
If s is the ghdt
What?
E porsa
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।